চ্যাটজিপিটি’কে টেক্কা দিতে ইলন মাস্কের নতুন স্মার্টআপ

১৬ এপ্রিল, ২০২৩ ০১:২৭  

চ্যাটজিপিটিকে টেক্কা দিতে এবার নতুন কৃত্রিমবুদ্ধিমত্তা স্মার্টআপ প্রতিষ্ঠা করেছেন ইলন মাস্ক। গত ৯ মার্চ এক্স.এআই নামে নতুন প্রতিষ্ঠানটি চালু করেছেন টেসলা প্রধান নির্বাহী। খবর রয়টার্স।

হালের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে নিজস্ব এআই চ্যাটবট পরীক্ষামূলকভাবে উন্মুক্ত করেছে গুগল। একই পরিকল্পনা করছে বাইদু, আলিবাবাসহ আরও অনেক প্রতিষ্ঠান। এবার এআই দুনিয়ায় পা দিতে যাচ্ছেন ইলন মাস্ক।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এক্স.এআই নামে নতুন কোম্পানি তৈরি করেছেন মাস্ক। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে কোম্পানিটির প্রধান কার্যালয় রয়েছে। প্রতিষ্ঠানটিতে ইলন মাস্ক পরিচালক হিসেবে রয়েছেন এবং তার পারিবারিক ব্যবসা কার্যালয়ের পরিচালক জ্যারেড বিরচালকে কোম্পানিটির সেক্রেটারি করা হয়েছে।

সম্প্রতি কয়েক হাজার গ্রাফিক প্রসেসিং ইউনিট ‘জিপিইউ’ কিনেছেন ইলন মাস্ক। এই জিপিইউগুলো তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা কোম্পানির জন্যই কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি